তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৫, ১২ জানুয়ারি ২০২৫

Google News
তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের