মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ জানুয়ারি ২০২৫

Google News
মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

এসময় গত বছরের মে মাসে যারা কর্মস্থলে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা দেয়ার জন্য দেশটির হাইকমিশনারকে জানান ড. ইউনূস। 

জবাবে হাইকমিশনার জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ টেকনিক্যাল কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে সভা করেছে এবং আগামীকাল মঙ্গলবারও একই বিষয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অধ্যাপক ইউনূস অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার ঢাকা সফরের সময় আলোচনা হওয়া বিষয়টি স্মরণ করিয়ে বলেন, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া শেষ করবে, যাতে পরবর্তী ব্যাচের কর্মীরা মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

প্রধান উপদেষ্টা ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থনও কামনা করেন তিনি।
 
এ সময় বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536