মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত শিগগিরই: কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ২৫ নভেম্বর ২০২১

Google News
গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত শিগগিরই: কাদের

ফাইল ছবি

গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার হলে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।  আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। পাশাপাশি শনিবার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। শুধু সরকারি বাসে নয় বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমি সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করব।

সংগঠনের ১৩০টি ইউনিটের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সব কর্মকর্তা এবং সারা দেশের সব জেলা, শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536