রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার ও তদন্ত মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার ও তদন্ত মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩২, ৭ জুন ২০২৬

আপডেট: ১৫:৩৪, ৭ জুন ২০২৬

Google News
রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার ও তদন্ত মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং তদন্তকে মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (৭ জুন) এই মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ–হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার ও তদন্ত মাইলফলক। পুলিশ বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড প্রশংসনীয়, তাদের পুরষ্কৃত করা হবে।

বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পুশইন নিয়ে ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনা হবে। মাদক ও জুয়া নিয়ে প্রচলিত আইনগুলোতে পরিবর্তন আনা হবে, বিশেষ অভিযান নিয়ে আগেই কিছু জানাতে চাই না।

আজ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। প্রধান আসামি সোহেল রানা এবং আরেক আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ মে রাজধানীর পল্লবীতেশিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা-উদ্বেগ ও দ্রুত বিচারের দাবি ওঠে। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রামিসার মরদেহ উদ্ধারের পরদিন ২০ মে পল্লবী থানায় হত্যা মামলা করেন তার বাবা। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের