নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৫, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:২৬, ২৬ আগস্ট ২০২৬

Google News
নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক ও সংহতি জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। মর্মান্তিক এই দুর্যোগের খবর ও সার্বিক পরিস্থিতি বাংলাদেশ নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং দুর্ঘটনায় বহু মানুষের নিখোঁজ থাকা ও পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ এবং উদ্ধার তৎপরতায় নেপালকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার শান্তি কামনা, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের