চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৯, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩৯, ২৬ আগস্ট ২০২৬

Google News
চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

বর্তমান ভূরাজনৈতিক বিভাজন ও বৈশ্বিক অস্থিরতার মাঝে চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ আন্তর্জাতিক শাসনব্যবস্থায় নতুন চিন্তাধারা এবং সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইতালি-চীন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মারিও বোসেলি। সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সফল এক দশকেরও বেশি সময় পর এটি চীনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির গভীরতা প্রকাশ করে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার পরিধি পেরিয়ে উন্নয়ন, নিরাপত্তা, বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং বৈশ্বিক শাসনব্যবস্থার দিকে মনোযোগ আরও প্রসারিত হয়েছে।

বোসেলি বিশ্বাস করেন, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ চীন এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার সুযোগ করে দিতে পারে।

জিসিআই সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, বিশ্ববিদ্যালয় এবং যুব বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং চীনে ‘মেইড ইন ইতালির’ শক্তিশালী আকর্ষণের কারণে ইতালি এই ধরনের উদ্যোগগুলোর জন্য "ইউরোপের অন্যতম স্বাভাবিক অংশীদার"।

বোসেলি বলেন, সার্বিকভাবে এই চারটি উদ্যোগ উদীয়মান অর্থনীতি এবং গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর অধিকতর অংশগ্রহণে একটি বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলে। চীনের সঙ্গে সংলাপের দীর্ঘ ঐতিহ্য এবং পরস্পরের পরিপূরক অর্থনৈতিক শক্তির সুবাদে ইতালি চীন ও ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন, উদ্ভাবন, সংস্কৃতি এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় বাস্তবসম্মত সহযোগিতাকে ত্বরান্বিত করা সম্ভব বলে মনে করেন তিনি।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের