রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২০, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:৫৬, ২৫ আগস্ট ২০২৬

Google News
রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক 

সূর্য ডুবছে, কমছে দিনের তাপ। এমন সময় এখানে বাড়ে মানুষের আনাগোনা। চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুয়ানউয়ু লেক পার্কে এখন সন্ধ্যার পরই জমজমাট।

আগে গ্রীষ্মের তীব্র গরমের সময়টিকে পার্কের অফ সিজন হিসেবেই ধরা হতো। কিন্তু, এখন বদলেছে সেই চিত্র। জুলাই মাসে এ পার্কে রাতের দর্শনার্থী গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০ শতাংশের বেশি। রাত ৮টা বাজতেই পার্কের নানা প্রান্তে দেখা মেলে সংগীতপ্রেমী ও ব্যান্ড দল। গান-আড্ডায় জমে ওঠে আশপাশ। অনেকের কাছে রাতের এই প্রাণবন্ত সংজ্ঞীতই এখন পার্কে আসার প্রধান আকর্ষণ।

দর্শনার্থীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিয়মিত আয়োজন করা হচ্ছে ওয়াটার স্ক্রিন সিনেমা ও হোলোগ্রাফিক লাইট শো।  আগে বিকেল ৫টায় বন্ধ হয়ে যেত নৌভ্রমণ ও পর্যটন বাস। এখন সেবা মিলছে স্থানীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত। ফলে দিনের গরম এড়িয়ে রাতেই পার্ক ঘুরে দেখছেন স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক।

সুয়ানউয়ু লেক পার্কের পরিচালক রং ফেইসিয়া জানান, ‘জুলাই মাসে আমাদের রাতের দর্শনার্থী গেল বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যের দোকানের আয় বেড়েছে ৩২  দশমিক ৫ শতাংশ। এ ছাড়া নৌ-ভ্রমণ, দর্শনীয় বাস ও লেক ঘিরে আমাদের পরিচালিত খুচরা ব্যবসাসহ অন্যান্য প্রকল্পের মোট আয়ও প্রায় ১০ শতাংশ বেড়েছে।’

দিনের গরমকে পাশ কাটিয়ে রাতকেই এখন পর্যটনের নতুন সময় হিসেবে বেছে নিয়েছে নানচিংয়ের সুয়ানউয়ু লেক পার্ক। আর তাতেই গ্রীষ্মের মন্দা কাটিয়ে রাতের আলোয় ফিরেছে পর্যটনের প্রাণ। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের