স্বামীর মামলায় কারাগারে পাঁচ লাখ টাকা ‘যৌতুক’ দাবি করা স্ত্রী

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

স্বামীর মামলায় কারাগারে পাঁচ লাখ টাকা ‘যৌতুক’ দাবি করা স্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৫ আগস্ট ২০২৬

Google News
স্বামীর মামলায় কারাগারে পাঁচ লাখ টাকা ‘যৌতুক’ দাবি করা স্ত্রী

রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দির আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আরিফ হোসেন শুনানি শেষে তার জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওই নারী বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং টাকা না দিলে সংসার করবেন না বলে বাবার বাড়ি চলে যান। স্থানীয়ভাবে সালিশ-মিমাংসার চেষ্টা ব্যর্থ হলে সাখাওয়াত হোসেন বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, তদন্তের পর পরোয়ানা জারি হলে আসামি পূর্বে সংসার করার প্রতিশ্রুতিতে জামিন পেয়েছিলেন। পরবর্তীতে লিগ্যাল এইড ও উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও ওই নারী বাদির সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান। ফলে চুক্তি অনুযায়ী মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে বিবাদি পক্ষ কিংবা তাদের আইজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের