বাণিজ্য-বিনিয়োগে কেনিয়ায় আরএমবি ব্যবহার বাড়াচ্ছে চীন

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বাণিজ্য-বিনিয়োগে কেনিয়ায় আরএমবি ব্যবহার বাড়াচ্ছে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৬, ২৫ আগস্ট ২০২৬

Google News
বাণিজ্য-বিনিয়োগে কেনিয়ায় আরএমবি ব্যবহার বাড়াচ্ছে চীন

চীন-কেনিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে চীনের মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে দুই দেশ আর্থিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করছে।

বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত ফোরামে ১৮০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সেখানে আরএমবি লেনদেন, অর্থায়ন ও নিষ্পত্তির মাধ্যমে বাণিজ্য সহজ করা এবং লেনদেন ব্যয় কমানোর বিষয় উঠে আসে।

ব্যাংক অব চায়নার আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামে চীনা দূতাবাস, কেনিয়া ইনভেস্টমেন্ট অথরিটি, কেনিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্যিক ব্যাংক ও চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এটি আরএমবির আন্তর্জাতিক ব্যবহার বাড়াতে ব্যাংক অব চায়নার ২০২৬ সালের বৈশ্বিক প্রচারাভিযানের ১১তম আয়োজন।

কেনিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ফিদেলিস মুইয়া বলেন, আরএমবিতে লেনদেনের সুযোগ বাড়লে চীন থেকে পণ্য আমদানি এবং কেনিয়ায় চীনা বিনিয়োগের ক্ষেত্রে লেনদেনের জটিলতা কমবে। চীন-কেনিয়া সহযোগিতা এখন অবকাঠামো ও প্রচলিত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে ডিজিটাল প্রযুক্তি, সবুজ উন্নয়ন ও নতুন জ্বালানি খাতেও বাড়ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের