আলিমে ভর্তির নতুন নির্দেশনা, জেনে নিন সময়সূচি

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

আলিমে ভর্তির নতুন নির্দেশনা, জেনে নিন সময়সূচি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫২, ২৫ আগস্ট ২০২৬

Google News
আলিমে ভর্তির নতুন নির্দেশনা, জেনে নিন সময়সূচি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদ্রাসার আলিম শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ সূচি প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার প্রধানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করতে হবে।

ভর্তির ওয়েবসাইটের প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোসহ রেজিস্ট্রেশনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নীতিমালা অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি-সংক্রান্ত পুনঃনিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

আলিম ভর্তির গুরুত্বপূর্ণ সময়সূচি

২-১০ সেপ্টেম্বর: পুনঃনিরীক্ষণ/পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীদের আবেদন
১২-১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত: ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন ও পছন্দক্রম পরিবর্তন
১৬ সেপ্টেম্বর রাত ৮টা: নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ
১৮ সেপ্টেম্বর রাত ৮টা: ভর্তি নিশ্চায়নের শেষ সময়
১৯ সেপ্টেম্বর রাত ৮টা: মাইগ্রেশনের ফল প্রকাশ
২০-২২ সেপ্টেম্বর: ভর্তি কার্যক্রম
২৩ সেপ্টেম্বর: ক্লাস শুরু

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের