রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ আগস্ট ২০২৬

Google News
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের এই সফর ঘিরে জেলা প্রশাসনে শুরু হয়েছিল ব্যাপক প্রস্তুতিও। তবে শেষ মুহূর্তে অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে রাষ্ট্রপতির বহুল প্রতীক্ষিত এই সফর।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।

জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী এক-দুই দিনের মধ্যে রাষ্ট্রপতির নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।

এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোও প্রস্তুতি নিচ্ছিল।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সফর হওয়ার কথা থাকায় স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ।

সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও নানা প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে মঙ্গলবার সফর স্থগিতের ঘোষণা আসায় আপাতত সেই সফর আর হচ্ছে না।

নতুন তারিখ নির্ধারণ হলে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর ঘিরে আবারও প্রস্তুতি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন