টানা তিনটি টাইফুনের প্রভাবে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারি বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি সাড়া কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মৌসুমের টাইফুন ক্রমেই শক্তি সঞ্চার করে আগামী কয়েক দিনে বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে। এ কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও বাতাসের জন্য প্রস্তুত থাকতে নীল সতর্কতা জারি রাখা হয়েছে।
বর্তমানে টাইফুন দক্ষিণ চীনের কুয়াংসি, কুয়াংতোং ও হাইনান প্রদেশে তাণ্ডব চালাচ্ছে। ফুচিয়ান, চেচিয়াং ও কুয়াংতোংয়ে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কুয়াংসিতে ২০ হাজার কেন্দ্রীয় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। চীনে আবহাওয়ার চার স্তরের সতর্কতা ব্যবস্থায় নীল সতর্কতা সর্বনিম্ন স্তর। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

