ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৩, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৩৪, ২৬ আগস্ট ২০২৬

Google News
ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবা ও উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের