জুলাই গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ হওয়া জুবায়ের হোসেনের বোনের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন আজ প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে যান।
সেখানে শহীদ জুবায়েরের বোন জেসমিন আকতারের অপারেশন-পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্য দেন এবং তার অবস্থার উন্নতির কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক প্রমুখ।
উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তাঁর একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

