বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সুদানে খনি ধসে ৬০ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
সুদানে খনি ধসে ৬০ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ অনেক

সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান। 

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে মঙ্গলবার আল-জারা স্বর্ণ খনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি লাশ উদ্ধার করা হয়।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই ঘটনায় বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, জাবারা ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি । 

খনি শ্রমিক সহকর্মীদের সঙ্গে তিনি সারারাত উদ্ধার অভিযানে অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536