দেশ নিয়ে যেসব চক্রান্ত হচ্ছে তা কাটিয়ে উঠতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (রোববার, ৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে লক্ষ্য নিয়ে সামনে এগুচ্ছেন সেগুলো বাস্তবায়ন হলে দেশ সামনে এগিয়ে যাবে।’
এসময় তিনি আরও বলেন, ‘বিশ্ববাসী নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে বাস করছে। এ পরিস্থিতি থেকে জেগে উঠতেও ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’
এসময় তিনি সমবায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘পর্যাপ্ত পুঁজি, প্রযুক্তি ও দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে। তাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে তরুণ প্রজন্মকে স্টার্ট-আপের মতো আধুনিক ও সম্ভাবনাময় খাতে সম্পৃক্ত করতে হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

