সাত দিনের বন্ধুত্বপূর্ণ সফর এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে শনিবার প্রথমবারের মতো পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে নোঙর করেছে চীনা নৌবাহিনীর বিশেষ হাসপাতাল জাহাজ 'অসপিশিয়াস আর্ক'। মিশন হারমোনি-২০২৬-এর আওতায় স্থানীয় সময় সকাল ১০টায় জাহাজটি কোনাক্রি বন্দরে পৌঁছায়।
গিনির সরকারি ও সামরিক কর্মকর্তা, চীনে নিযুক্ত গিনির রাষ্ট্রদূত, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা বন্দরে ঐতিহ্যবাহী সিংহ নৃত্য ও সামরিক ব্যান্ডের সুরের মূর্ছনায় উষ্ণ অভ্যর্থনা জানান জাহাজটিকে।
জাহাজের প্রধান প্ল্যাটফর্ম থেকে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি চীনের এই প্রতিনিধি দলটি চীন-গিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং স্থানীয় একটি সামরিক ঘাঁটিতে যৌথ চিকিৎসা প্রশিক্ষণ ও মতবিনিময় পরিচালনা করবে।
এছাড়া কোনাক্রি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে সাংস্কৃতিক বিনিময় এবং জাহাজে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

