সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কারাগারে গুরুতর অসুস্থ রিজভী, জানালেন স্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৯, ২৫ জানুয়ারি ২০২৩

Google News
কারাগারে গুরুতর অসুস্থ রিজভী, জানালেন স্ত্রী

কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার দুপুর থেকেই তিনি অসুস্থ বলে জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।

আরজুমান আরা আইভী জানান, রিজভী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার দুপুরে তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে বমিও হয়েছে। পরে তাকে কারাগারের ভেতরে কারা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায়  গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি গতকাল সোমবার কারা গেটে গিয়েছিলাম কিছু বই দিতে। সে সময় কিছুই জানতে পারিনি।’

রিজভীর স্ত্রী আরও জানান, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর মাঝেমধ্যে তার পেটে সমস্যা হতো। খোলা পানি খান না। অনতিবিলম্বে রুহুল কবির রিজভীকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানান তার স্ত্রী আরজুমান আরা।

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536