শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভয়াবহ আর্থিক সংকটে বহু কর্মী ছাঁটাইয়ের পথে বিবিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৯:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
ভয়াবহ আর্থিক সংকটে বহু কর্মী ছাঁটাইয়ের পথে বিবিস

তীব্র আর্থিক চাপের মুখে বড় ধরনের ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর অংশ হিসেবে এবার স্পোর্টস বা ক্রীড়া বিভাগ থেকেই অন্তত ৪১টি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সার্বিকভাবে আরও অন্তত ৩৬ জন কর্মী ছাঁটাই হতে পারেন।

যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে এরই মধ্যে কর্মীদের স্বেচ্ছায় অবসরের (ভিআরএস) সুযোগ দিচ্ছে বিবিসি। উদ্দেশ্য- অপ্রয়োজনীয় জটিলতা ছাড়া সর্বোচ্চ সংখ্যক পদ বিলুপ্ত করা। এসব পদ বিলুপ্তির মাধ্যমে সংস্থাটির প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে ধরা হচ্ছে।

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে এরইমধ্যে বিবিসি বেশ কিছু টেলিভিশন শো বন্ধ করা ও উন্নয়নভিত্তিক ব্যয় সীমিত করার মত সিদ্ধান্ত নিয়েছে।

ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে দেখা গেছে বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কাটছাটের প্রস্তাব তৈরি করেছেন।

এরইমধ্যে ফিলিপস কর্মচারীদের সতর্ক করেছেন, চলতি অর্থ বছরের শেষের মধ্যেই কেবল কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী বাদ পড়তে পারেন। আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় বা ‘এফিসিয়েন্সি সেভিংস’ অর্জনের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠান জুড়ে প্রায় ২ হাজার পদ বিলুপ্তির যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।

গত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসিতে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই প্রচেষ্টা। সামগ্রিক এই ছাঁটাইয়ের মধ্যে ৫৫০টি পদ কমবে বিবিসি নিউজসহ টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকে। বিবিসির ডিজি ম্যাট ব্রিটিনের প্রত্যাশা অনুযায়ী, সামগ্রিক এ ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে।

গত জুন মাসে কর্মীদের পাঠানো এক ই-মেইলে ব্রিটিন লেখেন, “অর্থ সাশ্রয়ে কঠিন সব সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কাজ করা প্রয়োজন, যা এক দিনে বা একবারে হওয়া সম্ভব নয়। কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই তা আপনাদের জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে।

“আমরা অত্যন্ত অনিশ্চিত এক সময়ে বাস করছি। বিশ্বকে সঠিকভাবে বুঝতে, তথ্যের ওপর আপডেটেড থাকতে এবং বিনোদনের জন্য আমাদের দর্শক ও শ্রোতারা প্রতিদিন আমাদের ওপর নির্ভর করে। তাই আমাদের মিশন বজায় রেখে অর্থ সাশ্রয় করার এই প্রক্রিয়া সবার জন্যই দ্বিগুণ কঠিন একটি সময়। আপনার বিভাগের উর্ধ্বতনদের সঙ্গে কথা বলুন এবং যেসব সহায়তা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করুন। এই কঠিন সময়ে আপনারা যা কিছু করছেন তার জন্য ধন্যবাদ।”

বিবিসিকে আরও সহজ ও দ্রুত গতিসম্পন্ন করতে শীর্ষ নেতৃত্ব বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদগুলোর কমপক্ষে ১০ শতাংশ কমিয়ে আনার কথাও বলেন তিনি। এ বিষয়ে আগামী মাসগুলোতে বিস্তারিত জানানো হবে বলে তিনি তথ্য দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536