বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হুতিদের হামলার পর সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
হুতিদের হামলার পর সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা পুরো অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি এ মন্তব্য করেন। এর আগে সৌদি আরব জানিয়েছিল, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সবসময় সৌদি আরবের পাশে রয়েছে।”

ফিলিস্তিন ইস্যুতেও কায়রোর অবস্থান তুলে ধরেন তিনি। আবদেলাত্তি বলেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে মিসর।

তিনি আরও দাবি করেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র হস্তান্তরের বিষয়ে দায়িত্বশীল অবস্থান নিয়েছে এবং এ মনোভাবের প্রশংসা করা উচিত।

এ ছাড়া ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো উদ্যোগকে “লাল রেখা” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা তা ঘটতে দেব না।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536