কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিকের চাইতে সামগ্রিক গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি স্থানান্তর কার্যক্রমও স্বাভাবিক হবে এবং এর ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তারিকুল ইসলাম খান।
রেডিওটুডে নিউজ/আনাম

