বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৬ শতাংশ। ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮.০২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭.০৬৪ বিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২.১৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ২.১৬৪ বিলিয়ন ডলার। এ হিসাবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১.৫ শতাংশ। শুধু ২৩ সেপ্টেম্বর দেশে ৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরদার হচ্ছে এবং সামগ্রিক বহিঃ খাতের স্থিতিশীলতায় তা ইতিবাচক ভূমিকা রাখছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536