বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আবারও রিমান্ডে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আবারও রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবার চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চারদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। শেরেবাংলা নগর থানায় করা এই মামলায় পুলিশ আবার তাকে সাত দিন রিমান্ডে জিজ্ঞানাবাদের অনুমতি চেয়ে আবেদন করে।

পরে শুনানি নিয়ে চারদিন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

গত ২০শে সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মি. ইসলাম, তার প্রথম স্ত্রী এবং নিহত মরিয়ম খাতুনের মামাকে আসামি করে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।

মূলত গত জুলাইয়ে একজন তরুণীর সঙ্গে 'ব্যক্তিগত মুহূর্তের' কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। পরে গাজী নজরুল ইসলাম বলেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।

ওই সময় 'নৈতিক স্খলনের' দায়ে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536