ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছে এবং এক হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, মৃত আট জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন মারা গেছে।
এছাড়াও খুলনা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২০৯ জন মারা গেছেন এই রোগে।
রেডিওটুডে নিউজ/আনাম

