ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র দাবি করেছেন, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তাদের বাহিনী, যার ফলে সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহরে হামলার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেন, হুথি গোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ডের “কঠোর ও শক্তিশালী জবাব” দেওয়া হবে।
তুর্কি আল-মালিকি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করার হুথি গোষ্ঠীর প্রচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে এবং রাজ্যকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

