শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চীন-মার্কিন সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের আহ্বান সি চিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
চীন-মার্কিন সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের আহ্বান সি চিন

দুই দেশের মধ্যে কৌশলগত স্থিতিশীলতার ওপর ভিত্তি করে একটি নতুন ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা জানান। ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সি উল্লেখ করেন, ছয় মাসের কম সময়ের ব্যবধানে দুই রাষ্ট্রপ্রধানের এই সফর বিনিময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে অভূতপূর্ব।

বৈঠকে দুই নেতা অর্থনীতি, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। সম্প্রতি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য যৌথ সমঝোতায় পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট সি বলেন, বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল রাখতে সহযোগিতার পরিধি বাড়াতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।

এআই প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে চীনা প্রেসিডেন্ট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলা এবং মানবকল্যাণের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে চীন ও যুক্তরাষ্ট্রের সংলাপে বসা ও একসঙ্গে কাজ করা উচিত। এ ছাড়া, তাইওয়ান প্রশ্নে নিজেদের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে বিষয়টি সমাধানের আহ্বান জানান।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, উভয় রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে দুই দেশের সম্পর্কের বিকাশ ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। বাণিজ্য আলোচনা ও এআই প্রযুক্তির ওপর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি দুই নেতা মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন সংকট ও কোরীয় উপদ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ২০২৬ সালের অ্যাপেক ও জি-২০ সম্মেলন আয়োজনে পরস্পরকে সমর্থন দেওয়ার বিষয়টিও দুই নেতা নিশ্চিত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536