মেডেটোমিডিন এবং টারটারিক অ্যাসিড যাতে কোনোভাবেই অবৈধ মাদক উৎপাদনে পাচার বা অপব্যবহার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে চীনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
মঙ্গলবার চীনের জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয় থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই ধরনের পদার্থ পরিচালনার সময় কার্যালয় কর্তৃক পূর্বে জারি করা নির্দেশনাগুলো যেন কঠোরভাবে মেনে চলা হয় এবং এগুলো যেন কোনোভাবেই অবৈধ চ্যানেলে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
কার্যালয়টি আরও জানিয়েছে, এই রাসায়নিক দ্রব্যগুলো নিয়ে ব্যবসা বা রপ্তানি করার সময় কোম্পানি এবং ব্যক্তিদের অবশ্যই দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং বিধিমালা যথাযথভাবে মেনে চলতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

