চীন-ভিয়েতনাম গণফোরামের ১৪তম বৈঠক, গতকাল (রোববার) ও আজ (সোমবার), চীনের ফুচিয়ান প্রদেশে অনুষ্ঠিত হয়। চীনা জনগণের বৈদেশিক বন্ধুত্ব সমিতি এবং ভিয়েতনাম মৈত্রী সংগঠন ইউনিয়ন, যৌথভাবে বৈঠকের আয়োজন করে।
দু’দেশের বিশেষজ্ঞগণ, দুই পার্টি ও দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যকে কেন্দ্র করে, পারস্পরিক কৌশলগত আস্থা সুসংহত করা, বাস্তব সহযোগিতা গভীরতর করা, এবং মানবিক সখ্যতা বৃদ্ধি করা নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন। তাঁরা ধারাবাহিকভাবে চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা এবং চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার কাজ আরও গভীর করার বিষয়ে প্রস্তাবও দিয়েছেন।
চীন-ভিয়েতনাম গণফোরাম ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ১৪বার ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি দু’দেশের বিভিন্ন মহলের মতামত জানা, পারস্পরিক আস্থা বাড়ানো, ঐক্যমত গড়ে তোলা, এবং যৌথ উন্নয়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
রেডিওটুডে নিউজ/আনাম

