প্রথমটি বিহারের জামুইতে এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার সঙ্গে যুক্ত। মামলার মুখ্য অভিযুক্ত নন্দন যাদব মঙ্গলবার পুলিশের সঙ্গে 'এনকাউন্টারে' আহত হয়েছেন।
মুঙ্গের রেঞ্জের ডিআইজি রাকেশ কুমার বিবিসি নিউজ হিন্দিকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের সঙ্গে এনকাউন্টারের সময় নন্দন যাদবের পায়ে গুলি লাগে।
পুলিশ এই মামলায় আরেক অভিযুক্ত হরিরাম যাদবকেও গ্রেফতার করেছে।
জানা গেছে, এই মামলায় মোট পাঁচজন অভিযুক্ত রয়েছে। তাদের মধ্যে তিনজন নাবালক, যাদের পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।
সম্প্রতি, বিহারের জামুই থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একটি স্কুটারে বসে থাকা এক নাবালক ছাত্র ও একটি মেয়েকে একদল যুবক ঘিরে ধরেছে।
এই সময় মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়, আর ছেলেটি তাকে যুবকদের দলটির হাত থেকে রক্ষা করার চেষ্টা করে।
অন্য ঘটনাটি হলো, দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা সামনে আসে সোমবার।
পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, 'এনকাউন্টারের' পর পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম আসিফ।
সংবাদ সংস্থা পিটিআই পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অমর কলোনি থানা এলাকার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় রোডের কাছে যখন একটি পুলিশ দল অভিযুক্তকে ঘিরে ফেলার চেষ্টা করে, তখন সে পুলিশ দলের ওপর তিন রাউন্ড গুলি চালায়।
গোলাগুলির সময় একটি গুলি হেড কনস্টেবল রাজেশের বুলেটপ্রুফ জ্যাকেটে লাগে। আত্মরক্ষার্থে হেড কনস্টেবল পাল্টা দুই রাউন্ড গুলি চালান, যার একটি আসিফের ডান পায়ে লাগে। আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

