বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চীনে অবতরণ করল ইরানি বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চীনে অবতরণ করল ইরানি বিমান

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেও চীনের মাটিতে নেমেছে ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইটরাডার২৪-এর তথ্যের ভিত্তিতে এএফপি এ খবর জানিয়েছে।

তেহরান থেকে উড্ডয়ন করা ওই ফ্লাইট গুয়াংজুতে অবতরণ করে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে এর কোনো তথ্য পাওয়া যায়নি।

এমন সময়ে এই অবতরণের খবর এলো, যখন ইরানের বিমান পরিবহন খাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানি বিমানকে অবতরণের সুবিধা দেবে, তাদের ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি।

অন্যদিকে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তেহরান-বাগদাদ, তেহরান-মাসকাট ও তেহরান-আঙ্কারা রুটের ফ্লাইট বাতিল করা হচ্ছে।

মাহান এয়ার আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। নতুন এই হুঁশিয়ারির মাঝে চীনে ইরানি বিমানের অবতরণ দুই দেশের বিমান চলাচল ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনা তৈরি করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536