শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনার চুক্তিতে ট্রাম্পের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনার চুক্তিতে ট্রাম্পের প্রতিক্রিয়া

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এ চুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের চুক্তিকে প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তাঁর পোস্ট অনুযায়ী, বাংলাদেশ ও তুরস্ক মিলে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর বাইরে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।

ট্রাম্প বলেন, এসব চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের রপ্তানি ও উৎপাদন খাত শক্তিশালী হবে এবং দেশটিতে হাজার হাজার কর্মসংস্থান সুরক্ষিত হবে। এ জন্য বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান তিনি।

এর আগে বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে সম্পূরক চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন এবং বোয়িংয়ের পক্ষে বাণিজ্যিক বিক্রয় ও বিপণনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন সই করেন।

চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করবে বিমান। এর আগে চলতি বছর আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান। নতুন চুক্তির ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট অর্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।

বোয়িং জানিয়েছে, নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণে ভূমিকা রাখবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536