শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

বরিশালের উজিরপুরে শারীরিক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থী অয়ন মিত্রকে চলাফেরা ও বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

উত্তর রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অয়ন মিত্রের চলাচলে অসুবিধার বিষয়টি ইচলাদী যুবসমাজ অগ্রযাত্রা সামাজিক যুব সংগঠনের মাধ্যমে জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সহযোগিতায় তার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের মাধ্যমে শিক্ষার্থী অয়ন মিত্রের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যরঞ্জন ঘরামীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অয়ন মিত্র ওই গ্রামের ঝন্টুর ছেলে। হুইলচেয়ার পাওয়ায় তার চলাফেরা ও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ উদ্যোগের জন্য ইচলাদী যুবসমাজ অগ্রযাত্রা সামাজিক যুব সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রমে ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536