বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’: অধরা ভালোবাসার সুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’: অধরা ভালোবাসার সুর

অধরা ভালোবাসা আর না-পাওয়ার আক্ষেপের গল্প নিয়ে প্রকাশ পাচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

‘মথুরা’ এমন দুই মানুষের গল্প বলে, যাদের মন এক হলেও বাস্তব জীবন বয়ে চলে ভিন্ন পথে। ভালোবাসা থাকলেও একসঙ্গে হওয়ার সুযোগ না পাওয়ার সেই অনুভূতিই গানের মূল বিষয়।

রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লাইলী-মজনুর মতো প্রেমকাহিনিতে যে অপূর্ণতার গল্প যুগের পর যুগ বেঁচে আছে, ‘মথুরা’তেও উঠে এসেছে সেই আকুলতার অনুভব। জীবনে যে সম্পর্ক পূর্ণতা পায়নি, তার রেশ কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, গানটিতে সেটিই তুলে ধরা হয়েছে।

অঙ্কন কুমার রায় ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটিতে ফুটে উঠেছে বিরহ, না-বলা কথা ও অপূর্ণ ভালোবাসার আবেগ।

আজ সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হবে ‘মথুরা’।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536