রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হরতাল-কর্মসূচি ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নামবে ১০ হাজার আনসার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ২৮ নভেম্বর ২০২৩

আপডেট: ২০:৫৪, ২৮ নভেম্বর ২০২৩

Google News
হরতাল-কর্মসূচি ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নামবে ১০ হাজার আনসার

বিএনপি -জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি ঠেকাতে সারাদেশে মাঠ পুলিশের সঙ্গে সহযোগিতাকারী হিসেবে কাজ করবে ১০ হাজার আনসার সদস্য। বুধবার (২৯ নভেম্বর) তাদেরকে মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হকের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আনসার-ভিডিপি মহাপরিচালককে পাঠানো নির্দেশনায় বলা হয়- ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য সারা দেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536