জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীর বিজয়নগর একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ডে এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়।’
তিনি বলেন, ‘ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।’
জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও মন্তব্য তার।
রেডিওটুডে নিউজ/আনাম

