রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শারীরিক সমস্যার কারণে আজ আপনি একটি প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ রাত্রিবেলায় বাড়ির ছাদে বা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতিরিক্ত অর্থ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। অতিথিদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। একটি পারিবারিক সমস্যার কারণে আজ আপনার মন কর্মক্ষেত্রে প্রভাবিত হবে। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি অবসর সময় পাবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ ব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। ওয়েব ডেভলপারদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কেউ কেউ আজ বিদেশে কাজের সুযোগ পেতে পারেন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে একজন প্রবীণের কাজ থেকে কিছু ভালো পরামর্শ পাবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি কোথাও ভ্রমণের সুযোগ খুঁজতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে প্রতিটি পদক্ষেপ বিবেচনার সঙ্গে গ্রহণ করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
সিংহ রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। শিশুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। কারোর সঙ্গে ঝগড়া থাকলে আজকেই তা মিটিয়ে নিন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে গেলেও কোনও কারণবশত মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর শরীর আজ খারাপ হতে পারে।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। একটি নতুন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ রাতে বাড়ির ছাদে বা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনার ভালো কাজের প্রশংসা হতে পারে। যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীরা আজ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ধনু রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থ উপার্জনের নতুন সুযোগ খোঁজার চেষ্টা করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। পাশাপাশি, আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য এই সময় টি ভালো। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। প্রেমের জীবনে বিবেচনার সঙ্গে সমস্ত পদক্ষেপ গ্রহণ করুন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ একটি দীর্ঘস্থায়ী রোগের কারণে বিরক্ত হতে পারেন। শুধু তাই নয়, হাসপাতালে গিয়ে বিপুল অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। দিনের শুরুতেই আজ আপনি একটি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকেন তাঁরা একে অপরকে মিস করতে পারেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

