আজকের রাশিফল ১০ মার্চ, জীবনে সুখের জোয়ার এই চার রাশির!

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আজকের রাশিফল ১০ মার্চ, জীবনে সুখের জোয়ার এই চার রাশির!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৩, ১০ মার্চ ২০২৬

Google News
আজকের রাশিফল ১০ মার্চ, জীবনে সুখের জোয়ার এই চার রাশির!

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: প্রতিটি কাজ মনোযোগ সহকারে করুন। আপনার আজ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে কোথাও পিকনিকে যাওয়ার ক্ষেত্রে এই দিনটি খুব একটা খারাপ নয়।

বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের আজ সচেতন হতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনার ভালোবাসার মানুষকে আজ কোনও অভিমানের কথা জানাবেন না। আপনি আজ একটি বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অংশীদারদের থেকে আপনাকে সচেতন থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আত্মীয়দের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কিছু ইচ্ছে পূরণ করতে পারবেন না। যার ফলে তিনি বিচলিত হতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি: ভাই-বোনদের মাধ্যমে আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার সঙ্গে কিছু ভালো এবং মন্দ ঘটনা ঘটবে। যার ফলে আপনি বিভ্রান্ত হতে পারেন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।

কন্যা রাশি: আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। জমি-সংক্রান্ত বিষয়ে আজ আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। যাঁরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাঁরা অযথা ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিন। আপনার পরিশ্রম নিশ্চয়ই ইতিবাচক ফলপ্রদান করবে। আপনার আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই কোনও কাজ চলে আসায় তা স্থগিত হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবেন।

ধনু রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি প্রিয়জনদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও বিনিয়োগের আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ নিজে থেকে কোনও ঝামেলায় জড়িয়ে পড়বেন না। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ফলে আজ আপনার কর্মজীবনে বিরাট উন্নতি ঘটবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার ভালোবাসার মানুষকে আজ কোনও অভিমানের কথা জানাবেন না। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা শিখতে পারবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের