মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেল’ও রপ্তানি করতে দেওয়া হবে না

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেল’ও রপ্তানি করতে দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১০ মার্চ ২০২৬

Google News
মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেল’ও রপ্তানি করতে দেওয়া হবে না

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেয়া হবে না। এই হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা সতর্কবার্তা দেন। তিনি বলেন, “ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখোমুখি হতে হবে।”

চলমান সংঘাতের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজের চলাচল ইতোমধ্যেই চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এর আগে ট্রাম্প যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছিলেন।

জবাবে আইআরজিসি তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, তারা “যুদ্ধের সমাপ্তি নির্ধারণ” করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ পরিস্থিতি আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।”

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্টে লিখেছেন, “ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালাবে। আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে—তবে আশা করি তা হবে না।” সূত্র: দ্য গার্ডিয়ান

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের