আমরা বেঁচে থাকতে আ. লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হাসনাত আবদুল্লাহ

আমরা বেঁচে থাকতে আ. লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫০, ৯ মার্চ ২০২৬

Google News
আমরা বেঁচে থাকতে আ. লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিপক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাসন থাকবে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাব। সারাদেশে যারা ছড়িয়ে আছে, আমরা তাদের পুনর্গঠিত করে এই রাষ্ট্রকে পুনর্গঠন করব।’ 
 
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট শক্তিকে আওয়ামী কালচারালসহ বিভিন্ন শক্তি, মিডিয়া তাদের রিভাইস করার চেষ্টা চলছে। আমাদের তরুণ পর্যন্ত যতদিন বাংলাদেশের পথে প্রান্তরে জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি নিয়ে ছড়িয়ে আছে-আমরা জেগে থাকতে, আমরা বেচে থাকতে আপনাদের মিডিয়া, কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।’

ইফতারে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের