গত দুই বছরে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের আসন সংখ্যা ৩৮ হাজার বাড়িয়েছে। শনিবার চলমান জাতীয় আইনসভার অধিবেশনের এক সংবাদ সম্মেলনে দেশটির শিক্ষামন্ত্রী হুয়াই চিনপেং এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একই সময়ে স্নাতক ও তার ওপরের পর্যায়ে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় ৫৪০টিরও বেশি নতুন যৌথ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রোগ্রাম চালু করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ৮ হাজার ৬০০টিরও বেশি নতুন স্নাতক প্রোগ্রাম সাইট এবং ৪ হাজার ৫০০টিরও বেশি মাস্টার্স ডিগ্রি প্রদানের সাইট যুক্ত করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

