সংস্কারের মাধ্যমে গ্রামীণ পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার ওপর চীনা

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সংস্কারের মাধ্যমে গ্রামীণ পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার ওপর চীনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৭, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১১:১৮, ৭ মার্চ ২০২৬

Google News
সংস্কারের মাধ্যমে গ্রামীণ পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার ওপর চীনা

চলতি বছরের সরকারি কার্যবিবরণীতে জোর দিয়ে বলা হয়, গ্রামীণ সংস্কার ও উন্নয়ন অব্যাহত রাখা হবে এবং এর জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষজ্ঞরা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো কৃষক ও জমির মধ্যকার সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করা এবং জমি চুক্তির মেয়াদ সম্প্রসারণ কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা।

বিশেষজ্ঞরা আরও বলেন, সংস্কার হলো গ্রামীণ পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বর্তমানে চীনের উন্নয়নের বড় সমস্যা হলো নগর-গ্রামীণ ভারসাম্যহীনতা ও গ্রামীণ উন্নয়নের অপ্রতুলতা। এসব সমস্যার সমাধান মূলত গ্রামীণ সংস্কারকে আরও গভীর করার মাধ্যমেই সম্ভব।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সামষ্টিক অর্থনীতি গবেষণা ইনস্টিটিউটের গবেষক থু শেং ওয়েই বলেন, এই বছরের সরকারি কার্যবিবরণীতে গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও মূল কাজগুলোকে ঘিরে গ্রামীণ সংস্কারকে আরও গভীর করার নতুন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। এর লক্ষ্য হলো সংস্কার গভীরতর করার মাধ্যমে কৃষি ও গ্রামীণ এলাকার ভিত্তি সুসংহত করা এবং উন্নয়নের মান ও দক্ষতা বৃদ্ধি করা।

থু শেং ওয়েই বলেন, গ্রামীণ সংস্কার ও উন্নয়নকে ক্রমাগত এগিয়ে নিতে আমাদের মৌলিক নীতি বজায় রেখে উদ্ভাবন করতে হবে, তৃণমূলের অগ্রণী মনোভাবকে সম্মান করতে হবে এবং কৃষকদের প্রধান ভূমিকাকে মূল্যায়ন করতে হবে। নির্দিষ্ট সংস্কার পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো কৃষক ও জমির মধ্যকার সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করা।

এ নিয়ে তিনি বলেন, গ্রামীণ চুক্তিবদ্ধ জমির মেয়াদ সম্প্রসারণের দ্বিতীয় ধাপে হাজার হাজার পরিবার জড়িত; যা জটিল ও কষ্টসাধ্য, আর এর প্রভাবও অত্যন্ত সুদূরপ্রসারী। আমাদের উচিত অধিকাংশ কৃষক যেন তাদের মূল জমির স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তিতে চুক্তির মেয়াদ সুষ্ঠুভাবে বৃদ্ধি করতে পারে, তা নিশ্চিত করা। এই প্রক্রিয়ায় কৃষকদের যুক্তিসংগত দাবিগুলোর সঠিক সমাধান করা এবং গ্রামীণ জমি চুক্তি সম্পর্ক স্থিতিশীল ও উন্নত করা প্রয়োজন। 
  
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের