ইরানের মেহরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আকাশে ধোয়ার কুণ্ডলী

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের মেহরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আকাশে ধোয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৭ মার্চ ২০২৬

Google News
ইরানের মেহরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আকাশে ধোয়ার কুণ্ডলী

তেহরানের একটি প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুনে জ্বলছে একাধিক বিমান এবং আকাশে উড়ছে ঘন ধোঁয়ার কুণ্ডলী।

এটি ইরানের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এবং দেশের প্রধান অভ্যন্তরীণ বিমান চলাচলের কেন্দ্র। শুক্রবার (৬ মার্চ) তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ওই সময় বিমানবন্দরে একাধিক বিমান অবস্থান করছিল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বিমানবন্দরের কিছু অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরানে ‘বিস্তৃত পরিসরে হামলা’ শুরু করেছে। এর আগে গত ৪ মার্চও তারা ওই বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছিল।

সে সময় ইসরায়েলি বাহিনীর দাবি ছিল, তাদের হামলায় এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে যা ইসরায়েলি বিমানবাহিনীর জন্য হুমকি ছিল। এর মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার উৎপাদন সংশ্লিষ্ট অংশও অন্তর্ভুক্ত ছিল।

তবে নতুন এই হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশে বোমা হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতের গোলাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি তীব্র ছিল।


প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মোটাদাগে শুধু সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা বললেও স্কুল, হাসপাতাল, আবাসিক কমপ্লেক্স, বাণিজ্যিক বিমানবন্দর–কোনও কিছুই তাদের বোমাবর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। এর মধ্যে হরমুজগান প্রদেশের মিনাব জেলায় একটি গার্লস স্কুলে মার্কিন হামলায় অন্তত ১৭৫ স্কুলছাত্রী ও স্টাফ নিহত হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের