বাগদাদ সামরিক বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত, রকেট হামলা

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বাগদাদ সামরিক বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত, রকেট হামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৫, ৭ মার্চ ২০২৬

Google News
বাগদাদ সামরিক বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত, রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের সামরিক বিমানবন্দরে ড্রোন পড়ে একটি সংরক্ষণাগারে আগুন লেগেছে। দেশটির এক নিরাপত্তা সূত্র বিষয়টি জানিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার প্রতিবেদেনে বলা হয়, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে নিরাপত্তা সূত্রের দাবি, ড্রোনটি বিমানবন্দরের সামরিক অংশে পড়ে এবং এতে একটি গুদামঘরে আগুন ধরে যায়।

ড্রোনটি পড়ার প্রায় এক ঘণ্টা আগে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছিল, বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের লজিস্টিক সহায়তা কেন্দ্রে রকেট হামলা চালানো হয়েছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, বাগদাদের পশ্চিমে আবু গারিব এলাকা থেকে একটি যানবাহন ব্যবহার করে রকেটগুলো ছোড়া হয়। রকেটগুলো একটি খোলা জায়গায় গিয়ে পড়ে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরাকি কর্মকর্তারা আরও জানান, হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির ভেতরে আরও কয়েকটি রকেট পাওয়া গেছে, যেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত ছিল। ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক দিনে বাগদাদ বিমানবন্দর এলাকা বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে গত তিন দিনে একাধিক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে পৃথক এক ঘটনায় ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় তেল ও জ্বালানি খাতে কাজ করা একটি মার্কিন কোম্পানির স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরাকের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর ওই স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের