তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালালো ইরান

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালালো ইরান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৩, ৭ মার্চ ২০২৬

Google News
তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালালো ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত প্রায় ২টার দিকে ইরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তিন দফায় মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলের দিকে।

নতুন এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: টাইমস অব ইসরায়েল

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের