ঘন মেঘে ছেয়ে গেছে আকাশ, অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ঝরছে ইরানে

সোমবার,

০৯ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০৯ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঘন মেঘে ছেয়ে গেছে আকাশ, অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ঝরছে ইরানে 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ৮ মার্চ ২০২৬

Google News
ঘন মেঘে ছেয়ে গেছে আকাশ, অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ঝরছে ইরানে 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের গুদামে হামলার পর রাজধানী তেহরানের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং শহরের বাসিন্দারা অস্বাভাবিক এক ঘটনা প্রত্যক্ষ করেছেন—আকাশ থেকে ঝরছে ‘কালো বৃষ্টি’। আজ রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সকালে শহরের প্রায় এক কোটি মানুষ এই দৃশ্য দেখেছেন।

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিনিধি ফ্রেড প্লিটজেন পরিস্থিতি বর্ণনা করে বলেন, বৃষ্টির পানি দেখতে কালচে—মনে হচ্ছে তা তেলমিশ্রিত বা কোনোভাবে দূষিত।

রয়টার্সের ভিডিওতে তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। প্লিটজেন জানান, হামলার পর থেকেই রাজধানীতে তেলমিশ্রিত বৃষ্টির মতো অস্বাভাবিক ঘটনা দেখা যাচ্ছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকের জন্য জ্বালানি সরবরাহ করা হয়। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই অভিযান ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজ এক্স সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে এবং স্থানীয়রা ‘কালো বৃষ্টি’ নামের এই অস্বাভাবিক পরিস্থিতির কথা জানিয়েছেন। সূত্র: নিউজ এক্স

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের