বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৭৭ ডলার, যা ২০২০ সালে মহামারির শুরু থেকে একদিনে সবচেয়ে বড় বৃদ্ধির রেকর্ড। গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের বাজারে এই অবস্থা দেখা দিয়েছে।
অর্থনীতিবিদ জেপি মরগান বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে যায়, তাই বৈশ্বিক অর্থনীতি এখনও এই পথের ওপর নির্ভরশীল।’
তিনি রয়টার্সকে বলেন, স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত উঠতে পারে, এরপর সংঘাত কমে এলে কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে স্পষ্ট রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৮০ ডলারের ওপরে থাকতে পারে।
কাসম্যানের মতে, এমন পরিস্থিতিতে এ বছরের প্রথমার্ধে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে প্রায় ০.৬ শতাংশ কমে যেতে পারে এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি প্রায় ১ শতাংশ বাড়তে পারে।
তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে তেলের দাম ১২০ ডলারেরও বেশি হয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।
সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

