বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৪, ১০ মার্চ ২০২৬

Google News
বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে প্রায় ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৯৪ ডলারে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম এখনও উল্লেখযোগ্যভাবে বেশি।

এর আগে সোমবার যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছেছিল, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে- এই আশঙ্কায় দাম বেড়ে গিয়েছিল।

তবে পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনায় দ্রুত যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে কথা হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম কমতে শুরু করে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেয়া হবে না।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে- এমন ইঙ্গিত পাওয়ায় বাজারে আতঙ্ক কিছুটা কমেছে এবং তেলের দামও কমে এসেছে। সূত্র: রয়টার্স
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের