পাঁচটি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আনা হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাদের ফেরত আনা হচ্ছে, তাদের মধ্যে চারজন হচ্ছেন পর্তুগালে বাংলাদেশি রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল আনসারী এবং মালদ্বীপে মো. নাজমুল ইসলাম।
এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে সদর দপ্তরে বদলি করা হয়েছে বলে জানানো হয় সে বিজ্ঞপ্তিতে।
রেডিওটুডে নিউজ/আনাম

