ইয়াংজি নদীর বদ্বীপ এলাকায় গড়ে উঠছে শক্তিশালী ইকোসিস্টেম

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

`কৃত্রিম সূর্য` প্রকল্পে চীনের বড় সাফল্য

ইয়াংজি নদীর বদ্বীপ এলাকায় গড়ে উঠছে শক্তিশালী ইকোসিস্টেম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৪, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৬, ১১ মার্চ ২০২৬

Google News
ইয়াংজি নদীর বদ্বীপ এলাকায় গড়ে উঠছে শক্তিশালী ইকোসিস্টেম

চীনের কৃত্রিম সূর্য প্রকল্পে অভাবনীয় গতি এসেছে। ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের সমন্বিত উদ্যোগের ফলে এই জটিল প্রযুক্তিগত গবেষণা এখন সাফল্যের নতুন দ্বারে দাঁড়িয়েছে।

দেশটির আনহুই প্রদেশের হ্যফেইতে অবস্থিত 'এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকাম্যাক' প্রকল্পটিকে কেন্দ্র করে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এর প্রধান দিকগুলো হলো- এই প্রকল্পের প্রয়োজনীয় সুপারকন্ডাক্টিং ম্যাগনেট সিস্টেম, আর্মার ম্যাটেরিয়াল ও ইনসুলেশন সামগ্রী সরবরাহ করছে শাংহাই, চেচিয়াং ও চিয়াংসু প্রদেশের প্রায় ৩০০টি প্রতিষ্ঠান।

কেবল গবেষণাগারেই নয়, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নেও এই প্রকল্প ভূমিকা রাখছে। উচ্চ চাহিদাপূর্ণ যন্ত্রাংশ তৈরির ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আয় বার্ষিক প্রায় ৫০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এই সমন্বিত প্রয়াস চীনের জন্য আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রকল্পের কাজ নিশ্চিত করতে সহায়তা করেছে।

বিশেষজ্ঞদের মতে, ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের এই পূর্ণাঙ্গ ফিউশন ইকোসিস্টেম চীনকে বিশ্বের পরমাণু শক্তি গবেষণায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের