চীনে বয়স্ক সেবায় ভাউচার সুবিধা পাচ্ছেন প্রায় ৯ লাখ মানুষ

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চীনে বয়স্ক সেবায় ভাউচার সুবিধা পাচ্ছেন প্রায় ৯ লাখ মানুষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২০, ১০ মার্চ ২০২৬

Google News
চীনে বয়স্ক সেবায় ভাউচার সুবিধা পাচ্ছেন প্রায় ৯ লাখ মানুষ

চীনে মাঝারি ও গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার প্রবীণদের সহায়তায় চালু করা বিশেষ সেবা-ভাউচার থেকে এরইমধ্যে প্রায় ৮ লাখ ৯২ হাজার মানুষ উপকৃত হয়েছেন। 

চলতি বছর এখন পর্যন্ত এই ভাউচারের মাধ্যমে প্রায় ১৭২ কোটি ইউয়ান মূল্যের সেবা দেওয়া হয়েছে।শনিবার জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে এ তথ্য জানান চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রী লু চি ইউয়ান। 

মন্ত্রী বলেন, প্রবীণদের জন্য কমিউনিটি-ভিত্তিক হোম কেয়ার বা বাড়িতে সেবা দেওয়ার ব্যবস্থা বাড়ানো হচ্ছে। চীনজুড়ে প্রায় ৮০ হাজার প্রবীণ ডাইনিং সেন্টার চালু রয়েছে, যেখানে প্রতিদিন ৩০ লাখের বেশি প্রবীণ খাবারের সুবিধা পাচ্ছেন।

এ ছাড়া প্রবীণদের বাড়িতে সেবা পৌঁছে দিতে দেশজুড়ে প্রায় ৪ লাখ ৯৫ হাজার হোম-বেসড কেয়ার বেড স্থাপন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ২২ লাখ ৪০ হাজার প্রবীণের ঘরবাড়ি তাদের চলাচলের সুবিধা অনুযায়ী সংস্কার করে দিয়েছে সরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের